ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুমন মিয়া (২৮) জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী (কলেজ পাড়া) এলাকার মো. রাশেদ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত পিকআপভ্যান তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com