ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বার শিরু মিয়া নিহত

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | ৯:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বার শিরু মিয়া নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। আজ ১৫ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন।


খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক নন্দনপুর বাজারের সামনে শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!