ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।


ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি।


মো. কলিম উদ্দিন আরো জানান, এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!