ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় তিনজন নিহত

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | ৮:২৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় তিনজন নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে মহাসড়কের উত্তর সহিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, সুহিলপুর এলাকার সীরবত আলীর স্ত্রী লিপি বেগম (৫০), তার ছেলে রিপন (২৬) ও জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের অটোচালক আক্তার মিয়া (৪০)। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় লিপি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে সুহিলপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় বিকট শব্দ হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও এর চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!