ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | ১০:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সামিউল ইসলাম (২০), সাগর আলী (৪০) ও ফজলুল হক (৩২)। তাদের সবার বাড়ি ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। সন্ধ্যায় আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।


আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি গাড়িতে তল্লাশি করে এক হাজার ৭৯০ প্যাকেট ওরিস ব্র্যান্ডের সিগারেট, ৭৯০ প্যাকেট মন্ড, চার হাজার ৮০০ প্যাকেট প্যাটরন এবং ৪৭০ প্যাকেট এক্সএসও ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় সিগারেটগুলো জব্দ করা হয়। সিগারেট বহনকারী গাড়িটিও জব্দ করা হয়। এছাড়া অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!