ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় রসমালাই খেয়ে শিশুসহ পাঁচ জন অসুস্থ হয়ে হাসপাতালে

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ৯:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় রসমালাই খেয়ে শিশুসহ পাঁচ জন অসুস্থ হয়ে হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার মহেষপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।


অসুস্থদের পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে গেলে এ রসমালাই খেয়ে দুই পরিবারের ৫ জন অসুস্থতা বোধ করে। পরে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।


অসুস্থরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেষপুর গ্রামের নাঈম এর স্ত্রী জ্যাতি (৩৩), ইয়ানা (৫)।

এবিষয়ে নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই নিয়ে গেলে তা খাওয়ার পর স্বজনরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নই। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০/৪০ কেজি রসমালাই বিক্রি করেন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!