ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০জন আহত

রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | ১০:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০জন আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে।


আজ ১২ অক্টোবর রবিবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বারের সঙ্গে একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকাল ১০টায় ফরহাদ মেম্বার ও প্রবাসী সুমনের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেয়।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!