ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৫ অক্টোবর রবিবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।


নিহতরা হলো, ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দু’জনেই তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!