বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা-আখাউড়ার সাবেক এমপি মুশফিকুর রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর বুধবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ ভবন ঘুরে শহরের মায়াবী শপিং কমপ্লেক্সের সামনে এসে পথসভা করে।
র্যালিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও মুশফিকুর রহমানের নামে বিভিন্ন শ্লোগান দেয়। ব্যান্ড পার্টির তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে নেতাকর্মীরা।
আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বিএনপির নেতাকর্মীদেরকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার পরামর্শ দিয়ে বলেন, জিয়ার রহমানের সম্পর্কে পড়তে হবে জানতে হবে। জিয়াউর রহমানের উপর অনেক গবেষণা বই আছে। ছাত্র-যুবককে সেগুলো পড়তে হবে। বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশ গড়ার রাজনীতি। তিনি খাল কাটা কর্মসূচি, ইরিগেশন, পোল্ট্রি ফার্ম, ফিসারিজ, গার্মেন্টস, বিদেশে কর্মসংস্থান মন্ত্রণালয় করে দেশকে স্বাভলম্বী করেছিলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা দেখেছি চুরি আর চুরি। ফলে বিপ্লব হয়েছে। চুরের তো পালানো ছাড়া উপায় থাকে না। বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের দল ৫ বার ক্ষমতায় ছিল। একবারও চুরির জন্য দেশ ছাড়তে হয়নি। দলের বদনাম হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম তুরান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মন্তাজ মিয়া, বিএনপি নেতা শওকত হোসেন খান সোহাগ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com