ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ দুইজন গ্রেফতার

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | ৯:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ দুইজন গ্রেফতার
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আসামি মামুন মিয়ার (৩০) বসতঘরে অভিযান চালিয়ে ২০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। মামুন মিয়ার বাবা আব্দুস সালাম ও মা মর্জিনা বেগম।


একই দিন সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় জনৈক সহিদুল ইসলামের বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুল বানু (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া পৌর এলাকার গোপাল মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন। তার স্থায়ী ঠিকানা রাধানগর গ্রামের হোসনার বাড়ি।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!