ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টকে জরিমানা

রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | ১০:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়ায় ১৪ দিন আগের মেয়াদ উর্ত্তীণ পাউরুটি দিয়ে বার্গার, স্যান্ডউইচ, হটডগ তৈরি করে বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৪ আগস্ট রবিবার দুপুর ১২ টার দিকে সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত ক্যাফে আল নূর রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল আলম রিজভী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে মৌলভীপাড়াস্থ সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত ক্যাফে আল নূর রেস্টুরেন্টে (১০/০৮/২০২৫) ১৪ দিন পূর্বে মেয়াদ উত্তীর্ণ হওয়া পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বার্গার হটডগ প্রস্তুতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও প্রতিষ্ঠাটিতে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল না। এজন্য স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান ও প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!