ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক আটক

রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদেরের সার্বিক নেতৃত্বে ২৪ আগস্ট শনিবার ভোরে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর এলাকা থেকে একটি কালো রঙের এয়ার পিস্তল সহ হাবিবুর রহমান ওরফে রহিম (২৫)কে আটক করা হয়েছে তিনি কসবা মইনপুর গ্ৰামের লিটন মিয়ার ছেলে ।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, পূর্বে তিনটি চুরি দুইটি ডাকাতি মোট পাঁচ মামলার আসামিকে উদ্ধারকৃত এয়ার পিস্তল সহ আটক করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!