ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | ৭:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের জন্য আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!