নবীনগরে সায়মা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে নিজ ঘরে তাকে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই নবীনগর উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সাথে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com