ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে জরিমানা

সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | ১০:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে জরিমানা

অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে এক আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৪ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, স্যাকারিন দিয়ে আইসক্রিম প্রস্তুত করছিল।


পাশাপাশি তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!