ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | ৬:৩৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ ৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সন্ধ্যা নাগাদ নিহতদের পরিচয় জানা যায়নি।


কাজী মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকামুখী দুটি মোটরসাইকেল ও মাধবপুর অভিমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ এসে সেখান থেকে তিন জনের লাশ উদ্ধার করে। পরে আরো একজন মারা যায়।


ঘটনার সতত্যা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, তিন জনের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে একজনের লাশ তার আত্মীয়রা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!