হবিগঞ্জের মাধবপুরে নেশাজাতীয় ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ মোস্তাহিদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৬ জুলাই শনিবার সকালে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ধর্মঘর বিওপি সদস্যরা তাকে আটক করে। আটক মোস্তাহিদ উপজেলার কালিকাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে।
বিজিবি জানায়, শনিবার সকালে উপজেলার কালিকাপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ মোস্তাহিদ নামের এক যুবককে আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানায় হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com