ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১২ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মরিয়ম আক্তার (সাড়ে ৩ বছর) নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে এবং একই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তখন কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর বেড়াতে আসছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com