ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গরুর বাজার উচ্ছেদ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গরুর বাজার উচ্ছেদ

কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড় ওঠা একটি গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। আজ ৩ মে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা মো. সালেহ আহমদ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠটি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গরুর হাট বসিয়ে দেন। এতে শিক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে নায়েব মোঃ সালেহ আহমদ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বাজারটি উচ্ছেদ করেন। এ সময় হাটে উপস্থিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


অভিযান শেষে নায়েব মোঃ সালেহ আহমদ বলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই অবৈধ গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে কোনো ধরনের বাজার গড় উঠতে দেওয়া হবে না আমাদের অস্থায়ী ভাবে ১৩টি কোরবানির পশুর বাজারের অনুমোদন আছে। এর বাহিরে যদি অন্য কোন জায়গায় কোরবানির পশুর বাজার আয়োজন করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!