ব্রেকিং

x

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনের সাজা

সোমবার, ০২ জুন ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনের সাজা

আশুগঞ্জে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারটিকে (খনন যন্ত্র) জব্দ করা হয়েছে।


আজ ২ জুন সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া মেঘনা নদীর উপজেলার দূর্গাপুর সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দু’জন হলেন, কিশোরগঞ্জ জেলার, বাজিতপুর উপজেলার বাহের আলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৩) ও একই উপজেলার পুরাকান্দা গ্রামের মো. আমানউল্লাহর ছেলে মো. রফিক (৫০)।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, মেঘনা নদীর আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সীমানার মধ্যে একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ খবরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ‘আল্লাহ ভরসা ড্রেজিং প্রকল্প’ নামে একটি ড্রেজার জব্দ করা হয়। এসময় ড্রেজার থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত থাকা দু’জনকে আটক করা হয়।

আটক দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ গ ধারায় অপরাধ করায় ১৫(১) ধারা অনুযায়ী ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া জব্দকৃত ড্রেজারটিকে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!