ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সোমবার, ২৬ মে ২০২৫ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আল-আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি একসাথে আত্মহত্যার খবর পাওয়া গেছে।


২৫ মে রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।


আল-আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপড়েন তাদের প্রতিনিয়ত বিপাকে ফেলছিল। কিস্তিতে কেনা অটোরিক্সাটি কয়েকদিন আগে আল-আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। পরে অভাব-অনটন দেখা দিলে তারা একসাথে আত্মহননের পথ বেছে নেন। রবিবার রাতে তারা কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুটা সময় লড়লেও রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-আমিন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!