ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

রবিবার, ২৫ মে ২০২৫ | ১২:২০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ২৪ মে শনিবার দিবাগত মধ্যরাতে কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তারা কেনো সীমান্ত পার হয়েছিল- তা স্পষ্ট করে জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে ২ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, কেনো তারা ভারত অংশে গিয়েছিল- সেটি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!