পুকুরে ডুবে আনিকা আক্তার (০৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ ১৫ মে বৃহস্পতিবার ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আনিকা বাড়ির পাশে’র একটি পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পরে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে তার বড় বোন। পরে পুকুরে খোঁজ করে তার নিথর দেহ উদ্ধার করে। আনিকার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com