ব্রেকিং

x

ডেভিল হান্টের অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডেভিল হান্টের অভিযানে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী (সাফি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।


ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সাইফুদ্দিন চেয়ারম্যান শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের ধন মিয়া চৌধুরীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


আজ ২৬ মার্চ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় ধৃত সাইফুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় এবং আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত সাইফুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের একটি টিম ডেভিল হান্টের অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!