ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার

সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১১:৩৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ মার্চ সোমবার সকালে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া বাদরখাল ব্রীজের পাশে ঝোপ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া বাদরখাল ব্রীজের পূর্বপাশে ঝোপের মধ্যে থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ জসিম উদ্দিন, রমজান প্রকাশ মেছতা রমজান, মোঃ রমজান ও সজল নামে চার মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!