ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

বুধবার, ১২ মার্চ ২০২৫ | ৩:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় তিতাস নদী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় স্থানীয় জেলেরা তিতাস নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিতাস নদী থেকে ওই ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ হবে।


তিনি আরো জানান, লাশ ৮ থেকে ১০ দিন আগের হবে। লাশের শরীরে পঁচন ধরেছে। নদীর স্রোতে লাশটি কোথাও থেকে ভেসে আসতে পারে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!