খেজুরের প্যাকেটে জাত এবং মূল্য লেখা না থাকায় ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১১ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, খেজুরের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরের কোর্ট রোড, মসজিদ রোড ও থানা রোডের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৪টি দোকানে খেজুরের প্যাকেটে খেজুরের জাত এবং মূল্য লেখা না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে খেজুর ব্যবসায়ীদের নানান বিষয়ে সতর্ক করা হয়েছে। খেজুর কোথা থেকে এবং কত টাকায় কেনা হয়েছে- সে রশিদ সংরক্ষণ করতে হবে। এছাড়া সবসময় খেঁজুর ঢেকে রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com