ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা

শনিবার, ০৮ মার্চ ২০২৫ | ১১:৫৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বেশি দামে তেল বিক্রির অভিযোগে তেল বিক্রয়ের তিনটি পাইকারি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আজ ৮ মার্চ শনিবার দুপুরে শহরের জগত বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে শহরের জগত বাজারে অভিযানকালে দেখা যায়, তেল বিক্রয়ের পাইকারি প্রতিষ্ঠানসমূহ মূল্য তালিকা প্রদর্শন করছে না, ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ করছে না, কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য তেল বিক্রি করছেন। এজন্য জগত বাজারের আয়াত ওয়েল মিলকে ৩ হাজার টাকা, একই বাজারের মের্সাস কাউসার ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও সুরজিত স্টোরকে ১ হাজার টাকা জরিমান করা হয়।


এসময় প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদানসহ সতর্ক করা হয়। অভিযানের সময় কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম শাহীন ও পাঁচ সদস্যের আনসার ব্যাটলিয়নের একটি দল উপস্থিত ছিল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী সাত হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!