ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকার মরদেহ উদ্ধার

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ৩:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে আমীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২ ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে । তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি।


আজ ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করছে।


নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। স্মৃতির সাথে বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয়।

সাবেক ইউপি মেম্বার মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় দুই বোনের মরদেহ দেখতে পান। তাদের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের লোকজন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রবিবার রাত ১টার পর এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে তারা।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। আমীর হোসেন পালিয়ে গেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!