ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মনি চৌধুরী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বামী মেহেদীসহ পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।


আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।


এই ঘটনায় মৃত মনি চৌধুরীর পিতা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মেহেদী (২৪) এর সাথে বিয়ে হয় মনি চৌধুরীর। তাদের ঘরে একটি তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বেকার স্বামীর সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার পর থেকে মৃত মনির তিন বছরের মেয়ে মুনতাহারসহ তার শ্বশুরবাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহতের বাবা মহাব্বত চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত অনুমানিক ১১ টার দিকে আমাকে ফোন করে মনির শাশুরী জানায় মনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাই তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জানায়, মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি তার মেয়ের সুষ্ঠু বিচারের দাবি জানান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!