এবার রাজধানী ঢাকায় গ্রেফতার হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল। বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। কসবা থানার ওসি তদন্ত রিপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জুয়েল কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাড়ি পৌরসভার তালতলা গ্রামে। তার বিরুদ্ধে কসবা থানায় দুইটি মামলা রয়েছে।
কসবায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১৭ নভেম্বর কসবা থানায় দায়েরকৃত একটি মামলার আসামী এমরান উদ্দিন জুয়েল। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
কসবা থানার ওসি (তদন্ত) রিপন কুমার দাস জানান, বুধবার রাতে তাকে ঢাকা মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব-৪। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়ার মামলায় গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে। পরবর্তীতে কসবা থানার মামলায়ও গ্রেফতার দেখানো হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com