ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হারিসুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী হারিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: রওশন আলী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com