ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২

বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় খুরের আঘাতে দুইজন আহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।


আহতরা হলেন- চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। তারা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের অভ্যন্তরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও। পরে সেখানে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। তবে কে আগে ফুল দেবে তা নিয়ে জমির দস্তগীর ও ইমাম হোসেন এবং মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ সময় খুরের আঘাতে দুইজন আহত হয়। তারা দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক।

এ ব্যাপারে জানতে বিএনপি নেতাদের মোবাইলে কল করলেও তারা রিসিভি করেনি।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, “শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।” এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও ওসি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!