ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা

সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান উপজেলার শাহবাজপুরে এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি এক লাখ টাকা জরিমানা প্রদান করেন।


সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন, জাকির হোসেন শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা যাচাই-বাছাই করে দেখছি জাকির এই ঘটনায় জড়িত হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!