ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।


আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।


আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটক আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরীকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরী আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি এ পদ থেকে অপসারিত হন। এরপর থেকে জোসনা চৌধুরী নিজ বাড়িতে অবস্থান করে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!