নবীনগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ (৩৩) জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
নবীনগর থানার সাব ইন্সপেক্টর আব্দুল মোনাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। অটোরিকশা ও মোটরসাইকেলটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com