ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে অভিযান পরিচালনা করে শানু ব্রিক্স নামে অবৈধ ইটভাটার কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে না পারায় শানু ব্রিক্স কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিবানো হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ দাখিলের নিমিত্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় জরিমানা করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!