ফেইসবুকে ছেলের জন্মদিন শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টা পরই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (৪২)কে আজ ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবীনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মরহুম মোতালেব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে নবীনগর সদরের লঞ্চঘাট এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেইসবুকে লিখেছেন আজ আমার ছেলের শুভ জন্মদিন, আরাবীর জন্য সকলের কাছে দোয়া চাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে দুপুরে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা রিপনের বিরুদ্ধে বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com