ব্রেকিং

x

বিজয়নগরে ১৫০০ পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ

বিজয়নগরে ১৫০০ পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজয়নগরে বিজিবির অভিযানে প্রায় দেড় হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার পণ্য জব্দ হয়েছে।


আজ ৫ ফেব্রুয়ারি বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ৫৮২ পিস মোবাইল ফোন ডিসপ্লে, উন্নত মানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ আরো বিভিন্ন ভারতীয় পণ্য। এসব পণ্যের মূল্য এক কোটি চারলাখ ৯৮ হাজার ১৪০ টাকা। পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!