ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:০৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন (৩০) ও শিহাব উদ্দিন (২৫) নামে দু’চাচাতো ভাই নিহত হয়েছেন। আজ রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। নিহত দু’জন সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানা গেছে।


জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নারায়ণপুর গ্রামের দিকে যাওয়ার সময় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো: বোরহান উদ্দিন ও শিহাব উদ্দিন দু’ভাই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করে। এ সময় বোরহান উদ্দিনকে ঢাকায় পাঠালে সেখানে তার মৃত্যু হয়। নিহত শিহাব উদ্দিন স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন।


নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে।’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!