ব্রেকিং

x

বিজয়নগরে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:২৪ অপরাহ্ণ

বিজয়নগরে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ২শ বোতল ফেনসিডিল সহ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব -৯ এর সদস্যরা।


আজ ২ ফেব্রুয়ারি রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের পূর্ব কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক যুবককে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মোঃ মুসলিম আহমেদ (২৫) উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক রবিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!