ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সার কারখানায় দীর্ঘ ১১ মাস পর ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন কার্যক্রম আবারও শুরু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর ২১ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সার উৎপাদন বন্ধ থাকার পর, আশুগঞ্জ সার কারখানার শ্রমিকরা গ্যাস সরবরাহ পুনরায় চালু করার দাবিতে আন্দোলনে নামেন। তারা কয়েক দফা মানববন্ধন করে এবং সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করেন। এই আন্দোলনের ফলস্বরূপ, গত বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।গ্যাস সরবরাহ শুরুর পর কারখানার উৎপাদন প্রক্রিয়া ধীরে ধীরে পুনরায় চালু হয় এবং অবশেষে ২৩ জানুয়ারি রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com