ব্রেকিং

x

নবীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৯:৩১ অপরাহ্ণ

নবীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার

নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৯ জানুয়ারি রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলাম মহিউদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলীর ছেলে। তবে প্রাথমিক সুরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় নবীনগর থানা পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গোলাম মহিউদ্দিন মানসিক রোগী ছিল। কয়েক বছর আগে তাকে মানসিক রোগীর চিকিৎসা করানো হয়েছিল।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের এক পুকুর থেকে গোলাম মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!