ব্রেকিং

x

কসবায় তিন মণ গাঁজা সহ গ্রেফতার ৩

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৯:২৮ অপরাহ্ণ

কসবায় তিন মণ গাঁজা সহ গ্রেফতার ৩

কসবা থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ ১৯ জানুয়ারি রবিবার ভোরে তিন মণ গাঁজা উদ্ধার করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার শাহাপুর এলাকা থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। অভিযানের সময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে।


গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছ গ্রামের সোহরাব মিয়া (২২), খাড়পাড়া এলাকার শফিকুল ইসলাম (২৯) এবং নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের রাজা মিয়া (২৭)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আবদুল কাদের বলেন, মাদক পাচার করার সময় ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। দুই মাদক কারবারী পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!