ব্রেকিং

x

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ১০:৪২ অপরাহ্ণ

সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মফিজুল হক ও নাঈম ইসলাম নামে দুই ব্যক্তিকে কারাদন্ড-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে অভিযান চালিয়ে তাদেরকে কারাদন্ড ও জরিমানা করেন। এদের মধ্যে সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের মফিজুল হককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের নাঈম ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে। স্থানীয়রা তাদেরকে বাঁধা দিলেও প্রভাবশালীরা তাদের বাঁধা উপেক্ষা করেন। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে অভিযান চালিয়ে তাদেরকে কারাদন্ড ও জরিমানা করেন। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কালে সেখান থেকে একটি ট্রাকও জব্দ করা হয়। এ সময় সরাইল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!