সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিশিষ্ট রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ জানুয়ারি সোমবার শহরের শেরপুর মাঠে এক গুটিদাড়া খেলা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত খেলা উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ড্যাবের কেন্দ্রীয় নেতা, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার সুযোগ্য পুত্র ডাঃ নাজমুল হুদা বিপ্লব।
আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টিভি জার্নালিস্ট সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সস্পাদক মফিজুর রহমান লিমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারক, সাংবাদিক শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, মোঃ আক্তার হোসেন, জামিলুর রহমান, মাঈন উদ্দিন জান্নাত, তৌফিক, ইফাজ, মোজাম্মেল, শাহালম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com