ব্রেকিং

x

বাঞ্ছারামপুরে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ

বাঞ্ছারামপুরে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বাঞ্ছারামপুর উপজেলার রবির বাজার এলাকা থেকে ৫৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল ১২ জানুয়ারি আনুমানিক সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রবির বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৪.১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. নুরুল আলম প্র. সুমন (৪০), পিতা- মৃত শাহ আলম, গ্রাম নিচকুঞ্জেরা, উপজেলা ছাগলনাইয়া, ফেনী এবং আশীষ দাস (১৯), পিতা- হারাধন দাস, গ্রাম পূর্ব হিংগুলী, উপজেলা জোরারগঞ্জ, চট্টগ্রাম। এ সময় তাদের সাথে থাকা ১টি ট্রাক জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!