ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো. ইসমাইল মিয়া নামে এক যুবক আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে আজ ১৩ জানুয়ারি সোমবার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামে। নিহত ইসমাইল মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মৃত মো. চাঁন মিয়ার ছেলে।
এ ব্যাপারে সরাইল অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস জানান, মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com