ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে প্রায় ৫৩ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার পর্যন্ত ৫দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৫দিন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা বাসমতি চাউল ২,০৪৯ কেজি, বাঁজি ৬৪,৫০০ পিস, আমুল কুল ড্রিংক ৫০৪ বোতল, কম্বল ৩টি, কসমেটিক্স সামগ্রী ১,৭৩৮ পিস, কিসসিম ৩৬ কেজি, গরু ১টি, চিনি ৪,৯৬৮ কেজি, ফুচকা ৩০০ প্যাকেট, বাই সাইকেল ১টি, টোবাকো জর্দ্দা ১২,৩৬০টি, পান মসলা ১২,৪২০টি, বিয়ার ১ বোতল, হুইস্কি ৮৮ বোতল, ফেন্সিডিল ২৫ বোতল এবং গাঁজা ১৫.৫ কেজি উদ্ধার করে। এই সব অবৈধ পণ্য উদ্ধারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ পন্যের মূল্য ধরা হয়েছে ৫২ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com