ব্রেকিং

x

একসঙ্গে জন্ম নেয়া তিন জমজ শিশু পেলো শুভসংঘের পোশাক

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ৫:২৪ অপরাহ্ণ

একসঙ্গে জন্ম নেয়া তিন জমজ শিশু পেলো শুভসংঘের পোশাক

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুকে বসুন্ধরা শুভসংঘের পেশাক উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে চিকিৎসক গোপা পালের কাছে শিশুদের জন্য পোশাক তুলে দেওয়া হয়। পরে তিনি শিশুদের পোশাক পরিয়ে দেন। মঙ্গলবার রাত পৌণে আটটার দিকে পৌর এলকার কুমারশীল মোড়ের দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি মরিয়ম আক্তার দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন।


বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া শাখার। সংগঠনের সদস্য চয়ন বিশ্বাস বুধরাত রাতে ওই শিশুদের জন্য মোট ছয় সেট শীতের পোশাক দিয়ে আসেন। এসব পোশাকের মধ্যে ছিলো, সোয়েটার, প্যান্ট, কানটুপি, হাত ও পায়ের মোজা।
এখানে উল্লেখ্য, গত চার বছর যাবত শুভসংঘের উদ্যেগে নতুন বছরের প্রথম দিন জন্ম নেওয়া শিশুদেরকে পোশাক উপহার দেওয়া হয়। এ বছরও ১৫০ পোশাক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকির দিনেও শিশুদেরকে ৫০টির বেশি পোশাক উপহার দেওয়া হবে। বিডি অ্যানিমেল হেলথ নামে একটি ওষুধ উৎপাদনকারি প্রতিষ্ঠান এসব উপহারের ব্যয় বহন করে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!